lzsd
২১৮,স্যুট নং- ১২০৩-এ, (১২ তলা) সাহেরা ট্রপিক্যাল সেন্টার,বাটা সিগন্যাল,এ্যলিফ্যান্ট রোড,ঢাকা।০১৭১৭-২২৯৪৬০ · shah.bangla15@gmail.com
লোগোলালমনিরহাট জেলা সমিতি
লালমনিরহাট জেলা সমিতি

সাম্প্রতিক খবর

সমিতির আগামীর কর্মপরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে প্রধান পৃষ্ঠপোষক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জনাব মো. আসাদুল হাবিব দুলু এমপি’র সঙ্গে নেতৃবৃন্দের মতবিনিময়

                                                                                                                                                                            (প্রেস বিজ্ঞপ্তি)


সমিতির আগামীর কর্মপরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে প্রধান পৃষ্ঠপোষক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জনাব মো. আসাদুল হাবিব দুলু এমপি’র সঙ্গে নেতৃবৃন্দের মতবিনিময়


ঢাকা- ২৮ অক্টোবর ২০২৬, বুধবার 


লালমনিরহাট জেলা সমিতি, ঢাকা’র প্রধান পৃষ্ঠপোষক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জনাব মো. আসাদুল হাবিব দুলু এমপি’র সঙ্গে সমিতির আগামীর করণীয়, উন্নয়ন পরিকল্পনা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে সমিতির উপদেষ্টা জনাব এম এ কাদের, কার্যকরী পরিষদের সম্মানিত সভাপতি সুলতানা ইয়াসমীন, সাধারণ সম্পাদক এম.এ. হানিফ সহ অন্যান্য নেতৃবৃন্দ এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।


মতবিনিময়কালে লালমনিরহাট জেলা সমিতি, ঢাকা’র দীর্ঘদিনের ঐতিহ্য, সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের পারস্পরিক সম্প্রীতি ও কল্যাণমূলক উদ্যোগ নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে সমিতির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং ঢাকায় বসবাসরত লালমনিরহাট জেলার মানুষের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

নেতৃবৃন্দ সমিতির চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মন্ত্রী মহোদয়কে অবহিত করেন এবং সমিতির সার্বিক অগ্রযাত্রায় তাঁর মূল্যবান পরামর্শ, দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। এ সময় সমিতির উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও বিস্তৃত করার পাশাপাশি লালমনিরহাট জেলার মানুষের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


সমিতির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে জনাব মো. আসাদুল হাবিব দুলু এমপি’র সঙ্গে এ মতবিনিময় সমিতির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং সদস্যদের কল্যাণে নতুন উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।


লালমনিরহাট জেলা সমিতি, ঢাকা তার প্রতিষ্ঠালগ্ন থেকে ঢাকাস্থ লালমনিরহাট জেলা'র মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি প্রতিষ্ঠা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে সমিতিকে আরও সুসংগঠিত, কার্যকর ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


বার্তা প্রেরক

শাহ্ আনোয়ারুল অনু

দপ্তর সম্পাদক

লালমনিরহাট জেলা সমিতি, ঢাকা।